Devi Chowdhuryan Palace Rangpur

দেবী চৌধুরী প্রাসাদ রংপুর

Rangpur

Shafayet Al-Anik

·

২০ ডিসেম্বর, ২০২৫

দেবী চৌধুরী প্রাসাদ রংপুর পরিচিতি

রংপুর জেলার পীরগাছা উপজেলা অফিস ও পীরগাছা রেলস্টেশনের কাছে দেবী চৌধুরী প্রাসাদ অবস্থিত। মন্থনা জমিদার দেবী চৌধুরানীর আসল নাম জয়দুর্গা দেবী চৌধুরানী। পীরগাছা উপজেলার স্থানীয় বাসিন্দাদের কাছে এই জমিদার বাড়িটি পীরগাছা রাজবাড়ি ও মন্থনা জমিদার বাড়ি নামে পরিচিত। 1703-04 খ্রিস্টাব্দে, দেবী চৌধুরানীর রাজবাড়িটি প্রায় 28 একর এলাকা নিয়ে জমিদার অনন্তরাম প্রতিষ্ঠা করেছিলেন। দেবী চৌধুরানীর রাজবাড়িতে, জমিদার জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের তৈরি 150 বছরের পুরনো ত্রিবিগ্রহ মন্দিরে পাশের ঘরে অন্নপূর্ণা বিশ্বেশ্বর, শিব এবং হরিহরের বিগ্রহ রয়েছে।
ইতিহাস থেকে জানা যায় যে, পীরগাছার মন্থনা জমিদার তৎকালীন ভারতের প্রথম নারী হিসেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রজাদের নিপীড়নের বিরুদ্ধে অস্ত্র হাতে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় আনন্দমঠ ও দেবী চৌধুরানী নামে দুটি গ্রন্থ রচনা করেন। দেবী চৌধুরানীর প্রাসাদের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন মন্দিরগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাজবাড়ীর মন্দিরে প্রতি বছর বিভিন্ন পূজার আয়োজন করা হয়। বর্তমানে দেবী চৌধুরানীর রাজবাড়ীর কাছারি ঘর ও নাট্য মন্দির পীরগাছা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার মোহাম্মদপুর, মহাখালী, গাবতলী ও কল্যাণপুর থেকে রংপুরে চলাচল করে গ্রীনলাইন, আলহামরা ট্রাভেলস, এমআইএম, এসআর ট্রাভেলস, কুড়িগ্রাম পরিবহনের বাস। এসি/নন এসি বাসের দাম পড়বে 750-1500 টাকা। ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস বা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে করেও রংপুর যেতে পারেন। ট্রেনে যেতে হলে সিট প্রতি ভাড়া পড়বে ৫৮৫ থেকে ২,০১৩ টাকা। রংপুর বিভাগীয় শহর থেকে পীরগাছা উপজেলার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। আর দেবী চৌধুরানীর রাজবাড়ী পীরগাছা উপজেলা পরিষদ থেকে মাত্র আধা কিলোমিটার পূর্বে অবস্থিত।

কোথায় থাকবেন

রংপুরের বিভিন্ন মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল নর্থভিউ, ট্যুরিজম মোটেল, দি পার্ক হোটেল, হোটেল গোল্ডেন টাওয়ার, হোটেল তিলোত্তমা, হোটেল কাশপিয়া ইত্যাদি উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

রংপুর শহরে বিভিন্ন মানের খাবারের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। তবে আমের মৌসুমে রংপুরে গেলে বিখ্যাত হাড়িভাঙ্গা আম অবশ্যই ট্রাই করবেন।
ফিচার ইমেজঃ আমার পীরগাছা

Related Post

ভিন্নজোগট বিনোদন পার্ক

ভিন্নজোগট বিনোদন পার্ক

রংপুরের গঙ্গাচড়া উপজেলার খেলা গুঞ্জিপুর এলাকায় প্রায় ১০০ একর জায়গার ওপর ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় বিন্ন্যজগৎ বিনোদন প ...

শাফায়েত আল-অনিক

৩ নভেম্বর, ২০২৫

তাজহাট প্যালেস রংপুর

তাজহাট প্যালেস রংপুর

তাজহাট জমিদার বাড়ি (তাজহাট প্রাসাদ) দেখতে হলে আপনাকে যেতে হবে রংপুর বিভাগীয় শহর থেকে ৬ কিলোমিটার দূরে মাহিগঞ্জের তাজহা ...

শাফায়েত আল-অনিক

১৯ ডিসেম্বর, ২০২৫

লালদীঘি নয় গম্বুজ মসজিদ রংপুর

লালদীঘি নয় গম্বুজ মসজিদ রংপুর

ঐতিহাসিক লালদীঘি নয় গম্বুজ মসজিদটি রংপুরের বদরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার পশ্চিমে গোপীনাথপুর ইউনিয়নের লাল ...

শাফায়েত আল-অনিক

২৯ ডিসেম্বর, ২০২৫

logo ColoZai

ColoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose ColoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.