Tamabil Sylhet

তামাবিল সিলেট

Sylhet

Shafayet Al-Anik

·

১৪ অক্টোবর, ২০২৫

তামাবিল সিলেট পরিচিতি

সবুজ পাহাড়-পর্বতে ঘেরা সিলেট জেলা প্রকৃতিতে অনন্য। সিলেটের সৌন্দর্যে বিমোহিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটকে বলেছেন সুন্দর শ্রীভূমি। তামাবিল বাংলাদেশ-ভারত সীমান্তে সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান। সিলেট-জাফলং সড়ক ধরে চলতে থাকলে জাফলং থেকে ৫ কিলোমিটার পূর্বে তামাবিল পাবেন। সিলেট জেলা থেকে তামাবিলের দূরত্ব প্রায় ৫৫ কিলোমিটার। তামাবিল মূলত সিলেট, বাংলাদেশ এবং ভারতের শিলং এর মধ্যে সীমান্ত সড়কের একটি পোস্ট।
তামাবিল থেকে আপনি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে পারেন। তাই অনেক দর্শনার্থী তামাবিলে আসেন অপরূপ দৃশ্যে বিমোহিত হতে। তামাবিল যাওয়ার পথে বিশাল পাহাড় ও জলপ্রপাতের এক ঝলক তামাবিল ভ্রমণের আগ্রহ বাড়িয়ে দেয়। তামাবিলের সৌন্দর্য উপভোগ করার জন্য প্রকৃতিতে রয়েছে স্বচ্ছ পানির লেক, তামাবিল জিরো পয়েন্ট ও জৈন্তা হিল রিসোর্ট।

কিভাবে যাবেন

তামাবিল যেতে হলে প্রথমেই আসতে হবে চায়ের দেশ সিলেটে। দেশের বিভিন্ন স্থান থেকে সিলেটে আসতে পারেন। রাজধানী ঢাকা থেকে বাস, ট্রেন বা বিমানযোগে সিলেট যাওয়া যায়।
ঢাকা থেকে সিলেট: বিভিন্ন এসি/নন-এসি বাস ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। নন এসি বাসের ভাড়া জনপ্রতি ৬৮০ থেকে ৭০০ টাকা এবং এসি বাসের ভাড়া জনপ্রতি ১৪০০ থেকে ১৫০০ টাকা। ঢাকা থেকে সিলেট যেতে সাধারণত ৬ ঘণ্টা সময় লাগে।
ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলস্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত বা কালনী এক্সপ্রেস ট্রেনে করে সিলেট যেতে পারেন। ট্রেনের জনপ্রতি টিকিটের মূল্য ক্লাস ভেদে ৩৭৫ থেকে ১২৮৮ টাকা। ট্রেনে সিলেট যেতে সময় লাগে ৭-৮ ঘণ্টা।
আপনি ঢাকা থেকে দ্রুততম সময়ে এবং আরামে যাওয়ার জন্য বিমান পথ বেছে নিতে পারেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন বিমান বাংলাদেশ, নভো এয়ার এবং ইউএস বাংলা এয়ারের ফ্লাইট সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ক্লাস ভেদে জনপ্রতি বিমান ভাড়া 3,500-10,000 টাকা।
সিলেট থেকে তামাবিল: লোকাল বাসে করে তামাবিল যেতে চাইলে সিলেট শহরের শিবগঞ্জে আসুন এবং সেখান থেকে জনপ্রতি ৮০ টাকা ভাড়ায় তামাবিল যেতে পারবেন। তামাবিল যেতে সিএনজি বা অটোরিকশা ভাড়া পড়বে ১২০০ থেকে ২০০০ টাকা। আর সারাদিনের জন্য একটি মাইক্রোবাস রিজার্ভ করতে খরচ হবে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। এছাড়া সিলেট শহরের যেকোন স্থান থেকে জাফলংগামী যানবাহনে করে তামাবিল যাওয়া যায়।

কোথায় থাকবেন

তামাবিলে জৈন্তিয়া হিল রিসোর্ট নামে একটি ভালো মানের থাকার ব্যবস্থা আছে। এ ছাড়া জাফলংয়ের গেস্ট হাউস ও জেলা পরিষদ বাংলোতে অগ্রিম বুকিং দিতে পারেন। এছাড়া কম খরচে থাকার জন্য সিলেটের লালাবাজার ও দরগা রোডে বেশ কিছু মানসম্পন্ন রেস্ট হাউস রয়েছে।
ফিচার ইমেজঃ মুহিন রিয়াদ

Related Post

কিন ব্রিজ

কিন ব্রিজ

সুরমা নদী বাংলাদেশের একটি বিভাগীয় শহর সিলেটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর সুরমা নদীর উপর লোহার সেতুর নাম কিন সেতু। স ...

শাফায়েত আল-অনিক

১৫ অক্টোবর, ২০২৫

জাফলং

জাফলং

জাফলং প্রকৃতি কন্যা হিসেবে পরিচিত। সিলেট জেলার অন্যতম দর্শনীয় স্থান জাফলং। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে সিলেটের গোয়াইন ...

শাফায়েত আল-অনিক

১৮ নভেম্বর, ২০২৫

লালাখাল সিলেট

লালাখাল সিলেট

লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি বিভাগীয় শহর। সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই লালাখাল নদীটি ভারতের ...

শাফায়েত আল-অনিক

২৩ ডিসেম্বর, ২০২৫

logo ColoZai

ColoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose ColoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.