Nizam Hasina Mosque Bhola

নিজাম হাসিনা মসজিদ ভোলা

Bhola

Shafayet Al-Anik

·

২০ ডিসেম্বর, ২০২৫

নিজাম হাসিনা মসজিদ ভোলা পরিচিতি

বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় নির্মিত হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ আধুনিক মসজিদ নিজাম হাসিনা মসজিদ। ভোলার উকিল পাড়ায় প্রায় দেড় একর জমির উপর নিজাম-হাসিনা ফাউন্ডেশন এই দোতলা মসজিদটি স্থাপন করেছে। নিজাম হাসিনা মসজিদ নির্মাণে বিভিন্ন রঙের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে, যা অপূর্ব কারুকার্যময়। নিজাম হাসিনা মসজিদে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক অযু ও নামাজের জায়গা রয়েছে। এই মসজিদে প্রায় দুই হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়ার সুযোগ পান। 2010 সালের জুন মাসে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং নিয়মিত নামাজের জন্য নিজাম হাসিনা মসজিদ 30 ডিসেম্বর 2016 তারিখে উদ্বোধন করা হয়।
নিজাম হাসিনা মসজিদের একটি গম্বুজ রয়েছে যার উচ্চতা 60 ফুট। আর মসজিদে স্থাপিত মিনারের উচ্চতা ১২০ ফুট। ক্যালিগ্রাফি, আকর্ষণীয় ফোয়ারা এবং সুসজ্জিত ফুলের বাগান মসজিদের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

যেভাবে যাবেন

ঢাকার সদরঘাট বা চট্টগ্রামের লক্ষীপুর মাঝু চৌধুরী হাট থেকে লঞ্চে করে ভোলার ইলিশা ফেরি ঘাটে নেমে টমটম যোগে মাত্র 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজাম হাসিনা মসজিদে যাওয়া যায়।
এছাড়া ঢাকা থেকে লঞ্চে করে বরিশাল সদর ঘাট এবং সেখান থেকে লঞ্চে করে ভোলা থেকে ভেদুরিয়া ঘাট হয়ে অটোযোগে ভোলা সদরের উকিল পাড়া এলাকায় নির্মিত নিজাম হাসিনা মসজিদে যাবেন। ঢাকা থেকে বরিশাল লঞ্চের ডেকের ভাড়া ১৫০ টাকা। আর বরিশাল থেকে ভেদুরিয়া ঘাটা পর্যন্ত ভাড়া জনপ্রতি ৮০ টাকা এবং ভেদুরিয়া থেকে অটো ভাড়া জনপ্রতি ৪০ টাকা।

কোথায় থাকবেন

ভোলা সদরে দ্য প্যাপিলন হোটেল, হোটেল বে আইল্যান্ড এবং ক্রিস্টাল ইন নামে আধুনিক সুযোগ-সুবিধা সহ আবাসিক হোটেল রয়েছে।
ফিচার ইমেজঃ নুরুল আফসার টিটু

Related Post

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর ভোলা

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর ভোলা

মোহাম্মদ মোস্তফা কামাল একজন বীর যোদ্ধা যিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি 16 ডিস ...

শাফায়েত আল-অনিক

৩ জানুয়ারি, ২০২৬

জ্যাকব টাওয়ার ভোলা

জ্যাকব টাওয়ার ভোলা

জ্যাকব টাওয়ার (জ্যাকব টাওয়ার) বা চরফ্যাশন টাওয়ার হল ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার। আ ...

শাফায়েত আল-অনিক

১৯ ডিসেম্বর, ২০২৫

চর কুকরি মুকরি

চর কুকরি মুকরি

The location of Char Kukri Mukri (চর কুকরি মুকরি) is about 120 km from Bhola city at the euary of Meghna River at the mo ...

শাফায়েত আল-অনিক

১৩ নভেম্বর, ২০২৫

logo ColoZai

ColoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose ColoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.