Mustard Field Manikganj

সরিষা ক্ষেত মানিকগঞ্জ

Manikganj

Shafayet Al-Anik

·

১১ নভেম্বর, ২০২৫

সরিষা ক্ষেত মানিকগঞ্জ পরিচিতি

রাজধানী ঢাকার কাছে সরিষা ক্ষেতের সৌন্দর্যের প্রশংসা করতে চাইলে ঘুরে আসুন মানিকগঞ্জ জেলার ঝিটকা সরিষা ক্ষেতে। তালগাছের সারি, কোথাও হলুদ ফুলের মাধুর্য আর কোথাও মধু সংগ্রহকারী মৌমাছি পালনকারীরা যেন নীরব উৎসবের ডাক দিতে উদগ্রীব। শীতের কুয়াশায় ঢাকা হলুদ সরিষার ক্ষেত যেন রূপকথার রাজ্য থেকে তোলা জীবন্ত ছবি। আর ঝিটকায় খুব ভোরে সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার এবং তাজা খেজুরের রসের স্বাদ নেওয়ার সুযোগ পাবেন সহজেই।

সরিষা ফুল দেখতে যাবেন

ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাসে সরিষার ফুল প্রচুর দেখা যায়। আর সরিষা ফুল দেখতে চাইলে সকাল বা বিকেলে চলে যান সরিষা ক্ষেতে।

সরিষা ক্ষেত কিভাবে যাবেন

মানিকগঞ্জের ঝিটকার সরিষা ক্ষেতে যেতে হলে প্রথমে মানিকগঞ্জ জেলা সদরে আসতে হবে। ঢাকার গুলিস্তান থেকে শুভযাত্রা ও বিআরটিসির বাস মানিকগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর পুরান ঢাকার বাবুবাজার ও গাবতলী থেকে গণজাবিল, শুকতারা, যাত্রীসেবা, পদ্মা লাইন, ভিলেজ লাইন ও জনসেবা পরিবহনের বাসে করে মানিকগঞ্জ যাওয়া যায়। ঢাকা থেকে মানিকগঞ্জের বাস ভাড়া ১২০ থেকে ১৫০ টাকা। মানিকগঞ্জ সদর থেকে ঝিটকা পর্যন্ত লোকাল বাস ও সিএনজি চলাচল করে।

কোথায় থাকবেন

ঢাকা থেকে একদিনেই মানিকগঞ্জ যাওয়া যায় এবং সহজেই ফিরে আসা যায়। প্রয়োজনে নবীন সিনেমা হল ও টাউন হলের কাছে রাত্রি যাপনের জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে।

প্রয়োজনীয় পরামর্শ

খেজুরের রস পান করতে চাইলে ভোরবেলা চলে যান শামীম হাজারীর বাসায়। সময়মতো পৌঁছালে দেখবেন অনেক গাছ খেজুরের রসের কলস সংগ্রহ করছে। আর সেরা খেজুরের গুড় কিনতে চাইলে ঝিটকা বা মানিকগঞ্জের পরিচিত কারো সাহায্য নিন।
সরিষা ক্ষেতে গেলে খেয়াল রাখবেন যেন ক্ষেতের ক্ষতি না হয়। এসব মাঠ কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফসল। তাই কৃষকের ক্ষতি হয় এমন কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখুন এবং অন্যকেও সচেতন করুন।

Related Post

নাহার গার্ডেন পিকনিক স্পট মানিকগঞ্জ

নাহার গার্ডেন পিকনিক স্পট মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে গড়ে উঠেছে নাহার গার্ডেন পিকনিক স্পট। নাহার গার্ডেন পিকনিক ...

শাফায়েত আল-অনিক

৫ জানুয়ারি, ২০২৬

বালিয়াটি জমিদার বাড়ি প্রাসাদ

বালিয়াটি জমিদার বাড়ি প্রাসাদ

বালিয়াটি জমিদার বাড়ি দেখতে হলে যেতে হবে মানিকগঞ্জ জেলা থেকে ৮ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে। বালিয ...

শাফায়েত আল-অনিক

২৩ নভেম্বর, ২০২৫

বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ

বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ

Betila Zamindar Bari (বেটিলা জমিদার বাড়ি) is a historical building located in Betila of Manikganj Sadar Upazila. সবুজে ...

শাফায়েত আল-অনিক

৫ নভেম্বর, ২০২৫

logo ColoZai

ColoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose ColoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.