Mithapur Zamindar Bari Madaripur

মিঠাপুর জমিদার বাড়ি মাদারীপুর

Madaripur

Shafayet Al-Anik

·

৫ ডিসেম্বর, ২০২৫

মিঠাপুর জমিদার বাড়ি মাদারীপুর পরিচিতি

মিঠাপুর জমিদার বাড়ি মাদারীপুর সদর উপজেলার মিঠাপুরে অবস্থিত বাংলাদেশের একটি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কোন শিলালিপি বা কোন দলিল না থাকায় এই জমিদার বাড়িটির নির্মাণ সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। জমিদার গোলাম ছাত্তার চৌধুরী, জমিদার গোলাম মাওলা চৌধুরী এবং অধ্যাপক জি ডব্লিউ চৌধুরীকে এই জমিদার বংশের উত্তরসূরি বলে মনে করা হয়।
প্রতিদিন অসংখ্য দর্শনার্থী মিঠাপুরে আসেন মিঠাপুর জমিদার বাড়ির স্থাপত্যশৈলী, চমৎকার পোড়ামাটির কারুকাজ এবং প্রাচীন স্থাপত্যের অন্যান্য নিদর্শন দেখতে। জমিদার বাড়ির পিছনে একটি বাঁধানো ঘাট সহ একটি ছোট পুকুর রয়েছে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সড়ক পথে মাদারীপুরের দূরত্ব পদ্মা সেতু হয়ে ১২৮ কিমি। ঢাকার গাবতলী ও কেরানীগঞ্জ (নয়া বাজার ব্রিজের পাশ দিয়ে) মাদারীপুরের সরাসরি বাস আছে। গাবতলী বাসস্ট্যান্ড থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় সার্বিক পরিবহন, চন্দ্র পরিবহন ও সোহেল পরিবহনের বাস। সয়দাবাদ বাস টার্মিনাল থেকে নিয়মিত বিরতিতে মাদারীপুরগামী বাস চলাচল করছে।
সরাসরি বাসের টিকিট বুক করার চেষ্টা করুন, টিকিটের মূল্য জনপ্রতি 350 টাকা থেকে 400 টাকা (পরিবর্তনশীল)। বাসে মাদারীপুর যেতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। মাদারীপুর সদর থেকে অটোরিকশা বা অন্য কোন ব্যবস্থা করে মিঠাপুরে আসলে আশেপাশের কাউকে জিজ্ঞেস করলে মিঠাপুর জমিদার বাড়ি দেখাবে।
এছাড়া গাবতলী থেকে বরিশালের যে কোন বাসে উঠে মস্তফাপুরে নেমে সেখান থেকে বাস বা অটোরিকশায় করে মাদারীপুর সদরে যেতে পারেন।

কোথায় থাকবেন

মাদারীপুরে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল রয়েছে। হোটেল সার্বিক (01788-812111), হোটেল জাহিদ (01911106832), হোটেল মেট্রো (01751544337) এবং হোটেল লেক ভিউ (01771000471) উল্লেখযোগ্য। এছাড়া জেলা পরিষদের ডাকবাংলোতে থাকার সুযোগ রয়েছে।

কোথায় খাবেন

প্রতিদিনের খাবারের চাহিদা মেটাতে মাদারীপুরে রয়েছে বিভিন্ন মানসম্পন্ন খাবারের হোটেল ও রেস্টুরেন্ট। সুযোগ পেলে মাদারীপুর সদরের শকুনি লেকের কাছে খাস্তা, তুলতুলে ও সুস্বাদু মিষ্টি খেতে ভুলবেন না।
ফিচার ইমেজঃ সৈয়দ তারিক

Related Post

সেনাপতি দীঘি মাদারীপুর

সেনাপতি দীঘি মাদারীপুর

মাদারীপুর জেলার আমড়াতলা ও খাতিয়াল গ্রামের মধ্যবর্তী কালকিনি উপজেলায় অবস্থিত সেনাপতি দীঘি/শেনাপোতী লেকটি একটি ঐতিহাসিক ...

শাফায়েত আল-অনিক

৩১ ডিসেম্বর, ২০২৫

সুনীল গঙ্গোপাধ্যায় বাবার বাড়ি

সুনীল গঙ্গোপাধ্যায় বাবার বাড়ি

সুনীল গঙ্গোপাধ্যায়ের বাবার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামে। বিংশ শতাব্দীর শেষার্ধে আবির্ভূ ...

শাফায়েত আল-অনিক

২ নভেম্বর, ২০২৫

গণেশ পাগল মন্দির মাদারীপুর

গণেশ পাগল মন্দির মাদারীপুর

গণেশ পাগলের জন্ম ১২৫৫ বঙ্গাব্দে কোটালী পাড়া উপজেলার পোলসাইর গ্রামে। গণেশ পাগলের পিতা শিরোমণি এবং মাতা নারায়ণী দেবী উভয ...

শাফায়েত আল-অনিক

৪ নভেম্বর, ২০২৫

logo ColoZai

ColoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose ColoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.