Marayong Taung Bandarban

মারায়ং তৌং বান্দরবান

Bandarban

Shafayet Al-Anik

·

১২ নভেম্বর, ২০২৫

মারায়ং তৌং বান্দরবান পরিচিতি

মারায়ন ডং বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত একটি পাহাড়। এই পাহাড়টি আরও কয়েকটি নামে পরিচিত যেমন; মারায়ান থং, মারায়াং থং, মেরাই থং জাদি, মারাইং ডং ইত্যাদি। এই পাহাড়ের চূড়ায় একটি বৌদ্ধ মন্দির রয়েছে যার উচ্চতা প্রায় 1640 ফুট। খোলা প্রকৃতির মাঝে একটি বিশাল বুদ্ধ মূর্তি এই স্থানটিকে আরও মহিমান্বিত করে তোলে। দিগন্তে পাহাড় আর নিচে সাপের মতো বয়ে চলা মাতামুহুরী নদী, ফসলের মাঠ, সবই যেন কল্পনার রাজ্য।
ত্রিপুরা, মারমা, মুরাং সহ অনেক আদিবাসী মারয়ান তাং পাহাড়ে বাস করে। পাহাড়ের ভাঁজে উপজাতীয় পাড়াগুলো আলীকদমের এই পাহাড়ি সৌন্দর্যে এক বিশেষ বৈচিত্র্য যোগ করেছে। পাহাড়ের ওপর নির্ভরশীল মানুষের জীবনধারা ও নির্মল প্রকৃতি এখানে আগত পর্যটকদের চোখ জুড়িয়ে যায়।

কিভাবে যাবেন

রাজধানী ঢাকা থেকে আলীকদমে সরাসরি বাস সার্ভিস রয়েছে। আলীকদম বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগে আপনাকে নামতে হবে আবাশিক নামক স্থানে। ওখান থেকে কাউকে জিজ্ঞেস করলে দেখাবে মারায়াং টং যাওয়ার পথ। সেখান থেকে মারায়াং টং পাহাড়ের চূড়ায় পৌঁছাতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা। তবে কারো কারো বেশি সময় লাগতে পারে।
আলীকদমের সরাসরি বাস ছাড়াও আপনি কক্সবাজারগামী যেকোনো বাসে চড়ে কক্সবাজারের চকোরিয়া নামতে পারেন। সেখান থেকে লোকাল বাস বা জীপে করে আলীকদম যেতে পারেন, লোকাল ভাড়া ৭০-৮০ টাকা। আপনি চাইলে জীপ রিজার্ভ করে আলীকদম যেতে পারেন। একটি জীপ রিজার্ভ করতে ভাড়া পড়বে প্রায় 1000-1200 টাকা। একটা জিপে ১০-১২ জন যেতে পারে।

কোথায় থাকবেন

মূলত যারা মারায়াং টং ভ্রমণ করেন তারা সেখানে থাকার জন্য ক্যাম্পিং করেন। তবে আলীকদমে থাকার প্রয়োজন হলে উপজেলা সড়কের ‘দ্য দামতুয়া ইন’ হোটেলে অথবা জেলা পরিষদের ডাকবাংলোতে থাকতে পারেন। এছাড়া পান বাজারে সাধারণ মানের একটি বোর্ডিং রয়েছে।

প্রয়োজনীয় পরামর্শ

ফিচার ইমেজ: দা ফুড এডিক্টেড

Related Post

স্বর্ণ মন্দির

স্বর্ণ মন্দির

বান্দরবান জেলা সদর থেকে ৯ কিলোমিটার দূরে বালাঘাটা এলাকায় স্বর্ণ মন্দির অবস্থিত। এই স্বর্ণ মন্দিরটি মহাসুখ মন্দির বা বৌদ ...

শাফায়েত আল-অনিক

১১ জানুয়ারি, ২০২৬

সাইরু হিল রিসোর্ট

সাইরু হিল রিসোর্ট

সাইরু হিল রিসোর্ট বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর রিসোর্ট এর অবস্থান এবং সৌন্দর্য বিবেচনা করে। বান্দরবান শহর থেকে ১৮ ক ...

শাফায়েত আল-অনিক

৩১ ডিসেম্বর, ২০২৫

নাফাখুম জলপ্রপাত

নাফাখুম জলপ্রপাত

নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত হিসেবে পরিচ ...

শাফায়েত আল-অনিক

২৯ নভেম্বর, ২০২৫

logo ColoZai

ColoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose ColoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.