Banglabandha Zero Point Panchagarh

বাংলাবান্ধা জিরো পয়েন্ট পঞ্চগড়

Panchagarh

Shafayet Al-Anik

·

২৪ ডিসেম্বর, ২০২৫

বাংলাবান্ধা জিরো পয়েন্ট পঞ্চগড় পরিচিতি

পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশের সর্বোচ্চ উপজেলা তেঁতুলিয়া। তেঁতুলিয়া উপজেলার ১নং বাংলাবান্ধা ইউনিয়নে বাংলাবান্ধা জিরো পয়েন্ট ও বাংলাবান্ধা স্থলবন্দরের অবস্থান। বাংলাবান্ধা জিরো পয়েন্ট অর্থাৎ বাংলাবান্ধা স্থলবন্দরটি হিমালয় সীমান্তবর্তী মহানন্দা নদীর তীরে বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় 10 একর জমির উপর 1 সেপ্টেম্বর, 1997 সালে নির্মিত হয়েছিল। বাংলাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে।
বাংলাবান্ধা জিরো পয়েন্টে গেলে দেখতে পাবেন কংক্রিটের তৈরি বিশাল শূন্য। বলা যায় বাংলাদেশের সীমান্তের এই জিরো পয়েন্ট থেকেই এর শুরু। এখানকার চারপাশ সবুজ এবং খুব পরিষ্কার, যে কাউকে খুশি করার জন্য যথেষ্ট। বাংলাবান্ধা জিরো পয়েন্ট গেটের কাছে বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তবে অনুমতি ছাড়া সেখানে প্রবেশ করা যাবে না।
বাংলাবান্ধা থেকে ভারতের শিলিগুড়ি শহরের দূরত্ব মাত্র 7 কিমি এবং দার্জিলিং থেকে দূরত্ব 58 কিমি। বাংলাবান্ধা থেকে নেপালের কাকরভিটা সীমান্তের দূরত্ব মাত্র ৩০ কিলোমিটার। পর্যটকরা বাংলাবান্ধা জিরো পয়েন্ট দিয়ে সড়ক পথে বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটান যাতায়াত করেন। ফলে পঞ্চগড় জেলা একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

কিভাবে যাবেন

ঢাকা থেকে সরাসরি তেঁতুলিয়া যেতে চাইলে হানিফ বা বুড়িমারী এক্সপ্রেস বাসে যেতে পারেন। এসি/নন এসি বাসের ভাড়া জনপ্রতি 1150-1900 টাকা। এছাড়া পঞ্চগড় হয়ে তেতুলিয়া যাওয়া যায়।
ঢাকার শ্যামলী, গাবতলী বাস টার্মিনাল ও মিরপুর থেকে পঞ্চগড় যেতে পারবেন নাবিল পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, তানজিলা ট্রাভেল, বরকত ট্রাভেল। ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত নন এসি বাসের ভাড়া 1000-1100 টাকা এবং এসি বাসের ভাড়া 1300-1900 টাকা।
ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড় এক্সপ্রেস, একতা ও হৃদয় এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় আসতে পারেন। ক্লাস অনুযায়ী ট্রেনের টিকিটের ভাড়া জনপ্রতি ৬৯৫ টাকা থেকে ২৩৯৮ টাকা।
দিনভর নিয়মিত বিরতিতে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত লোকাল বাস চলাচল করে। বাসের টিকিটের মূল্য জনপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। তেঁতুলিয়া বাজারে নেমে ব্যাটারি চালিত অটোতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে যাওয়া যায়।

কোথায় থাকবেন

তেঁতুলিয়ায় কাজী ব্রাদার্স হোটেল ও শিমন্দর পাড় নামে দুটি আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেলে নন এসি রুমের ভাড়া ৬০০-৮০০ টাকা এবং এসি ডাবল বেডের ভাড়া ১০০০-১৫০০ টাকা।
মহানন্দা নদীর তীরে ডাকবাংলোতে থাকতে হলে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিতে হবে। ডাকবাংলোর প্রতি রুম ভাড়া ৪০০ টাকা। বাংলাবান্ধা স্থলবন্দরের জেলা পরিষদের বন বিভাগের রেস্ট হাউস ও ডাকবাংলোতে পূর্ব অনুমতি সাপেক্ষে কেউ থাকতে পারবেন।
ফিচার ইমেজ: মোনাব্বির হোসেন

Related Post

রকস মিউজিয়াম পঞ্চগড়

রকস মিউজিয়াম পঞ্চগড়

পঞ্চগড় রকস মিউজিয়াম, বাংলাদেশের একমাত্র রক মিউজিয়াম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে অবস্থিত। অধ্যক্ষ নাজমুল হক ...

শাফায়েত আল-অনিক

২৫ অক্টোবর, ২০২৫

মহারাজার দিঘী পঞ্চগড়

মহারাজার দিঘী পঞ্চগড়

পঞ্চগড় জেলা সদর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অমরখানা ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক পুকুর মহারাজার দীঘি। মনে করা হয় এই ...

শাফায়েত আল-অনিক

৮ নভেম্বর, ২০২৫

গোলোকধাম মন্দির পঞ্চগড়

গোলোকধাম মন্দির পঞ্চগড়

গোলোকধাম মন্দির পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অবস্থিত 18 শতকের একটি সুন্দর স্মৃতিস্তম্ভ। 1846 সালে গ ...

শাফায়েত আল-অনিক

৯ জানুয়ারি, ২০২৬

logo ColoZai

ColoZai is an easier hotel booking platform in Bangladesh, We are trying to making travel simple and accessible for everyone. Choose ColoZai for a hassle free hotel booking experience.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.