ঐতিহ্যবাহী মিশ্রীপাড়া সীমা বুদ্ধ মন্দিরটি পটুয়াখালী জেলার কুয়াকাটার প্রাচীন কূপের সামনে অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে। 37 মান ওজনের প্রাচীন অষ্টমেটাল দিয়ে তৈরি ধ্যানরত বুদ্ধ মূর্তিটি উপমহাদেশের বৃহত্তম বলে মনে করা হয়। এছাড়া সবচেয়ে বেশি রাখাইন গ্রাম এই মন্দিরের কাছেই অবস্থিত। যেখানে এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনধারার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।

সীমা বুদ্ধ বিহার পটুয়াখালী
পটুয়াখালীশাফায়েত আল-অনিক ·
৪ জানুয়ারি, ২০২৬
সীমা বুদ্ধ বিহার পটুয়াখালী পরিচিতি
কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে নদী ও সড়কপথে কুয়াকাটা যাওয়া যায়। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এমভি পারাবত, এমভি সৈকত, এমভি সুন্দরবন ইত্যাদি লঞ্চে করে পটুয়াখালী যাওয়া যায় এবং সেখান থেকে বাসে করে কুয়াকাটা যাওয়া যায়। আর বাসে যেতে চাইলে ঢাকার গাবতলী বা সয়দাবাদ বাস টার্মিনাল থেকে সাকুরা পরিবহন, শ্যামলী এনা আর, গ্রীনলাইন, ইউরো কোচ, হানিফ, টিআর ট্রাভেলস, ইসলাম পরিবহনের বাসে সরাসরি পদ্মা সেতু হয়ে কুয়াকাটা যেতে পারেন। কুয়াকাটা থেকে সাইকেল বা ইজিবাইকে করে এই মন্দিরে যাওয়া যায়।
কোথায় থাকবেন
পর্যটকদের থাকার জন্য কুয়াকাটায় রয়েছে বিভিন্ন মানের আবাসিক হোটেল। কোয়ালিটি এবং ক্যাটাগরি অনুযায়ী আপনি এই হোটেলগুলোতে থাকতে পারবেন 400-5000 টাকায়। কুয়াটায় উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে রয়েছে ইয়ুথ ইন হোটেল, হলিডে হোমস হোটেল, হোটেল গ্রেভার ইন, সি ভিউ হোটেল, বিচ হ্যাভেন রিসোর্ট, সী গার্ল, হোটেল বনানী প্যালেস, হোটেল কুয়াকাট ইন, হোটেল নীলাঞ্জনা, হোটেল গোল্ডেন প্যালেস।
কোথায় খাবেন
কুয়াকাটার হোটেলগুলো তাদের নিজস্ব রেস্তোরাঁয় অতিথিদের খাবারের ব্যবস্থা করে। এছাড়া এখানকার স্থানীয় রেস্তোরাঁয় বিভিন্ন দেশীয় খাবার পাওয়া যায়।
ফিচার ইমেজঃ শিহাব রেজা
সম্পর্কিত পোস্ট
কুয়াকাটা
কুয়াকাটা সমুদ্র সৈকত পটুয়াখালী জেলার কলাপাড়া থানার লতাচাপলী ইউনিয়নে অবস্থিত। কুয়াকাটা সমুদ্র সৈকত প্রায় 18 কিলোমিট ...
শাফায়েত আল-অনিক
•
২৯ ডিসেম্বর, ২০২৫
ফাতরার চর পটুয়াখালী
সুন্দরবনের বর্ধিত অংশ কুয়াকাটার পশ্চিমে ৯,৯৭,৫০৭ একর এলাকা জুড়ে বিস্তৃত ফাতরার বন বা ফাতরের চর। দ্বিতীয় সুন্দরবন নামে ...
শাফায়েত আল-অনিক
•
১ নভেম্বর, ২০২৫
সোনারচর পটুয়াখালী
সোনারচর পটুয়াখালী জেলায় অবস্থিত নয়নাভিরামের একটি সমুদ্র সৈকত। পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে সোনারচরের দূরত্ব প্রায় ...
শাফায়েত আল-অনিক
•
৩ নভেম্বর, ২০২৫


