পাথারিয়া পাহাড় মৌলভীবাজার

পাথারিয়া পাহাড় মৌলভীবাজার

মৌলভীবাজার
·

১২ নভেম্বর, ২০২৫

পাথারিয়া পাহাড় মৌলভীবাজার পরিচিতি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত পাথারিয়া পাহাড় স্থানীয়দের কাছে আদম আইল নামে পরিচিত। ভারতের পূর্ব সীমান্তে খাসিয়া-জৈন্তিয়া উচ্চভূমির আসাম অংশের বড়লেখা থেকে 25 কিলোমিটার পর্যন্ত পাথারিয়া পাহাড়ি শ্রেণী বিস্তৃত। প্রায় 1000 বছর আগে এই অঞ্চলটি গভীর বনে পূর্ণ ছিল। সেই সময়ে পাথরি নামে নাগা জনগোষ্ঠীর একটি উপ-শাখা এখানে বাস করত। এই সম্প্রদায়ের নামানুসারে এই বনাঞ্চলের নামকরণ করা হয়েছে পাথরিয়া।
উঁচু পাহাড় আর সবুজ গাছে ঘেরা পাথারিয়া পাহাড়ের চারপাশে রয়েছে একাধিক জলপ্রপাত যা পাথারিয়ার পাহাড়ি সৌন্দর্যে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। পাথারিয়া পাহাড় থেকে মাধবকুণ্ড একটি মায়াবী জলপ্রপাত। পাথারিয়া চূড়া থেকে ভারতের করিমগঞ্জ জেলা দেখা যায়। এ ছাড়া এ অঞ্চলে কমলা, আগর, নাগকেশর, পালন, বাঁশ, বেত, কলকাস্তারি, মুষকদানা ও বাঁধনদার চাষ হয়। পাথারিয়া পাহাড়ের চারপাশের সবুজ প্রকৃতি এবং শান্ত ও শীতল ঝর্ণা দেখে মুগ্ধ হতে দূর-দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন।

কিভাবে যাবেন

পাথারিয়া পাহাড় মৌলভীবাজার জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। ঢাকা থেকে হানিফ, এনা, শ্যামলী বা সিলেট এক্সপ্রেস বাসে করে কাঁঠালতলী বাজারে নামুন। কাঁঠালতলী থেকে সিএনজি রিজার্ভ করে পাথারিয়া পাহাড়ে যাওয়া যায়। আবার ঢাকার কমলাপুর থেকে রেলপথে পাহাড়িকা, উপবন, জয়ন্তিকা, পারাবত বা কালনী এক্সপ্রেসে কুলাউড়া স্টেশনে নেমে কাঁঠালতলী হয়ে পাথারিয়া অঞ্চলে যেতে পারেন। এছাড়া মৌলভীবাজার থেকে বড়লেখা উপজেলায় পৌঁছে সিএনজি অটোরিকশা বা চান্দের গাড়িতে করে ডিমাই হয়ে পাথারিয়া পাহাড়ে যাওয়া যায়।

কোথায় থাকবেন

পাথারিয়া পাহাড়ের কাছে বিভিন্ন সরকারি ও বেসরকারি আবাসন সুবিধা রয়েছে। তবে ভ্রমণের সুবিধার্থে মৌলভীবাজার বা শ্রীমঙ্গলে রাত্রি যাপন করাই উত্তম। শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য হোটেল ও রিসোর্টের মধ্যে রয়েছে হোটেল মেরিনা, টি হাউস রেস্ট হাউস, প্যারাডাইস লজ, হোটেল মহসিন প্লাজা, নভেম ইকো রিসোর্ট, নিসর্গ ইকো কটেজ, শ্রীমঙ্গল টি রিসোর্ট, লেমন গার্ডেন রিসোর্ট, আমাজন ফরেস্ট রিসোর্ট, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং শান্তি বাড়ি।

কোথায় খাবেন

মাধবকুন্ড জলপ্রপাতের কাছাকাছি এবং বড়লেখা উপজেলায় বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও, শ্রীমঙ্গলের নীলকণ্ঠ টি কেবিনে জনপ্রিয় সেভেন লেয়ার চায়ের স্বাদ নিতে ভুলবেন না।

মৌলভীবাজার জেলার দর্শনীয় স্থান

মৌলভীবাজারের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বাইক্কা বিল, চা জাদুঘর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, মণিপুরী পল্লী, মাধবকুন্ড ও হামহাম জলপ্রপাত।
ফিচার ইমেজঃ আব্দুর রউফ

সম্পর্কিত পোস্ট

লাউয়াছড়া জাতীয় উদ্যান

লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। লাউয়াছড়া জাতীয় উদ্যান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ ...

শাফায়েত আল-অনিক

•

২১ ডিসেম্বর, ২০২৫

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট

গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং গলফ একটি পাঁচ তারকা মানের রিসোর্ট। সিলেট বিভাগের প্রথম ফাইভ স্টার বিলাসবহুল রিসোর্টে রয় ...

শাফায়েত আল-অনিক

•

৪ নভেম্বর, ২০২৫

হাম হাম জলপ্রপাত

2010 সালের শেষ দিকে, পর্যটক গাইড শ্যামল দেববর্মার সাথে একদল পর্যটক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত ব ...

শাফায়েত আল-অনিক

•

৫ জানুয়ারি, ২০২৬

logo ColoZai

ColoZai is a trusted travel guide and destination explorer platform in Bangladesh. We are making travel simple, authentic, and accessible for everyone.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.