ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড পাওয়া দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা মৌলভীবাজার জেলার গিয়াসনগরে অবস্থিত। পাহাড়ের গায়ে সুন্দর লেক আর সবুজে ঘেরা এই রিসোর্টটি একটি আদর্শ অবকাশ যাপনের জায়গা হিসেবে পরিচিত।

দুসাই রিসোর্ট
মৌলভীবাজারশাফায়েত আল-অনিক ·
৩০ অক্টোবর, ২০২৫
দুসাই রিসোর্ট পরিচিতি
কিভাবে যাবেন
ঢাকা থেকে দুসাই রিসোর্ট এন্ড স্পাতে আসতে হলে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে। ট্রেনে শ্রীমঙ্গল যেতে হলে রাজধানী ঢাকার কমলাপুর বা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে উপবন, জয়ন্তিকা, পারাবত বা কালনী এক্সপ্রেস ট্রেন বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসেবে। ট্রেনের ভাড়া ক্লাস ভেদে জনপ্রতি 240 থেকে 828 টাকা। ট্রেনে যেতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা।
ঢাকা থেকে বাসে শ্রীমঙ্গল, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি নন এসি বাস ফকিরাপুল বা সয়দাবাদ থেকে ৫৭০ টাকা থেকে ৭০০ টাকা ভাড়ায় পাওয়া যায়। বাসে যেতে সময় লাগে প্রায় ৪ ঘণ্টা।
চট্টগ্রাম থেকে বাসে বা ট্রেনে শ্রীমঙ্গল যেতে পারেন। চট্টগ্রাম থেকে ট্রেনে শ্রীমঙ্গল পর্যন্ত পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস নামে দুটি ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করে। ক্লাস অনুযায়ী ট্রেনের ভাড়া ৩০০ থেকে ১০২৪ টাকা।
শ্রীমঙ্গল থেকে দুসাই রিসোর্টে আপনি শ্রীমঙ্গল থেকে মাইক্রোবাস বা সিএনজি ভাড়া করে দুসাই রিসোর্ট এন্ড স্পা যেতে পারেন। এছাড়া রিসোর্ট কর্তৃপক্ষকে ফোন করলে তাদের গাড়িতে করে রিসোর্টে যাওয়া যায়, তবে এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে।
যোগাযোগের ফোন: +880 2996684100-5, 01617005511 মেইল: rsvn@dusaire sorts.com ওয়েবসাইট: www.dusairesorts.com
খরচ
Dusai Resort & Spa-এ অগ্রিম রুম বুকিং প্রয়োজন। এখানে 2 শ্রেণীর রুম, হোটেল এবং ভিলা রয়েছে। এক রাতের জন্য হোটেল ক্যাটাগরির রুম বুক করতে, আপনাকে ক্যাটাগরির উপর নির্ভর করে সর্বনিম্ন 16,000 থেকে সর্বোচ্চ 18,000 টাকা খরচ করতে হবে। এবং একটি ভিলায় একটি রাত কাটাতে ক্যাটাগরি অনুসারে সর্বনিম্ন 21,000 টাকা থেকে সর্বোচ্চ 1,00,000 টাকা খরচ হয়। (সমস্ত বুকিং এর উপর 15% ভ্যাট এবং 10% সার্ভিস চার্জ প্রযোজ্য।)
খাবার
দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা-এ 4টি রেস্টুরেন্ট এবং ক্যাফে রয়েছে। তবে এখানে লাঞ্চ বা ডিনারের জন্য বুফে ব্যবস্থা নেই। কলা পাতা রেস্টুরেন্টে মেনু দেখে খাবার অর্ডার করার সুযোগ রয়েছে। (15% ভ্যাট এবং 10% সার্ভিস চার্জ সকল খাবারের দামের উপর প্রযোজ্য।)
দুসাই রিসোর্ট ও স্পা-তে যেসব সুযোগ সুবিধা রয়েছে
* কনফারেন্স রুম * টেনিস এবং ব্যাডমিন্টন কোর্ট * BBQ সুবিধা * কিডস জোন * গেম জোন * ফিশিং সুবিধা * সিনেপ্লেক্স * স্পা * বার * সুইমিং পুল * জিমনেসিয়াম * সাইকেল রাইডিং ইত্যাদি কিন্তু কিছু সুবিধা পেতে আপনাকে অর্থ প্রদান করতে হবে। স্পা রেট সম্পর্কে ধারণা পেতে Dusai Spa-এ ক্লিক করুন।
[দ্রষ্টব্য: উল্লিখিত সমস্ত দাম পরিবর্তন সাপেক্ষে]
সম্পর্কিত পোস্ট
লাউয়াছড়া জাতীয় উদ্যান
লাউয়াছড়া জাতীয় উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। লাউয়াছড়া জাতীয় উদ্যান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ ...
শাফায়েত আল-অনিক
•
২১ ডিসেম্বর, ২০২৫
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট
গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এবং গলফ একটি পাঁচ তারকা মানের রিসোর্ট। সিলেট বিভাগের প্রথম ফাইভ স্টার বিলাসবহুল রিসোর্টে রয় ...
শাফায়েত আল-অনিক
•
৪ নভেম্বর, ২০২৫
হাম হাম জলপ্রপাত
2010 সালের শেষ দিকে, পর্যটক গাইড শ্যামল দেববর্মার সাথে একদল পর্যটক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত ব ...
শাফায়েত আল-অনিক
•
৫ জানুয়ারি, ২০২৬


