নওডাঙ্গা জমিদার বাড়ি একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে নওডাঙ্গা জমিদার বাড়ির অবস্থান। অবিভক্ত ভারত প্রতিষ্ঠার আগেই নাওডাঙ্গা পরগণার তৎকালীন জমিদার বাহাদুর প্রমদারঞ্জন বক্সী বাড়িটি নির্মাণ করেন। পরবর্তী জমিদারীর উত্তরাধিকারী বীরেশ্বর প্রসাদ বক্সী নওডাঙ্গা জমিদার বাড়িতে একটি ছোটখাট স্কুল ও প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যেটি বর্তমানে নাওডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ নামে পরিচিত। শ্রীকৃষ্ণের শুভ জন্মদিনে প্রতি দোলপূর্ণিমায় নওডাঙ্গা জমিদার বাড়ির সামনে বীরেশ্বর প্রসাদ বক্সী দোল মেলা শুরু করেন যা আজও চলছে।

নওডাঙ্গা জমিদার বাড়ি
কুড়িগ্রামশাফায়েত আল-অনিক ·
১৮ নভেম্বর, ২০২৫
নওডাঙ্গা জমিদার বাড়ি পরিচিতি
কিভাবে যাবেন
এসবি, নাবিল, শ্যামলী, হানিফ এবং কুড়িগ্রাম পরিবহনের বাস (01924-469437, 01914-856826) রাজধানী ঢাকার শ্যামলী বা কল্যাণপুর থেকে সরাসরি কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। কুড়িগ্রাম থেকে ফুলবাড়ী উপজেলা সদরে এসে অনায়াসে যেতে পারবেন নাওডাঙ্গা জমিদার বাড়ি, সেখান থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত।
কোথায় থাকবেন
কুড়িগ্রামের ঘোষপাড়া ও কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে বিভিন্ন মানের বেশ কিছু হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল আকাশ, মেসার্স হোটেল ডিকে (01712-123171), মেসার্স হোটেল স্মৃতি (01719-028411), মেসার্স হোটেল মেহেদী (01711-348910), মেসার্স হোটেল আরজি, মেসার্স হোটেল নিবেদিকা। (01717-058295), মেসার্স হোটেল অর্ণব প্যালেস (01740-571006), মেসার্স হোটেল বসুন্ধরা (0581-61507), মেসার্স মিতা রেস্ট হাউস ইত্যাদি উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
কুড়িগ্রামের মাছ সারা বিশ্বে বিখ্যাত, তাই এখানে এসে বিভিন্ন ধরনের মাছ চেখে দেখতে পারেন। এছাড়া খাবারের জন্য কুড়িগ্রামে রয়েছে মানসম্মত খাবারের হোটেল।
সম্পর্কিত পোস্ট
কুড়িগ্রাম চান্দামারী মসজিদ
চাঁদমারী মসজিদ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মন্ডলপাড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। রাজারহাট উপজেলা সদর থেকে চা ...
শাফায়েত আল-অনিক
•
২৬ নভেম্বর, ২০২৫
ভেতরবাঁধ জমিদার বাড়ি
ভেতরবাঁধ জমিদার বাড়ি (ভেতরবাঁধ জমিদার বাড়ি) কুড়িগ্রাম সদর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলায় অবস্থিত। ব্ ...
শাফায়েত আল-অনিক
•
২৬ অক্টোবর, ২০২৫
কুড়িগ্রামের ধোরলা ব্রিজ
বাংলাদেশ-ভারত সীমান্ত নদীটির নাম ধরলা। ধরলা নদীর উত্তর-পশ্চিম তীরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে একটি পার্ক গড ...
শাফায়েত আল-অনিক
•
২ নভেম্বর, ২০২৫


