জমিদার গিরিশ চন্দ্র সেনের বাড়িটি গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর তীরে অবস্থিত। জমিদার গিরিশ চন্দ্র সেন ঠিক কোন সালে এই বাড়িটি নির্মাণ করেন তা জানা যায়নি। একটি আকর্ষণীয় ইংলিশ ইউ-আকৃতির ম্যানর হাউস যার মাঝখানে একটি দ্বিতল ভবন এবং উভয় পাশে একতলা ভবন। দোতলা অংশে দুটি কক্ষ ও দুটি বারান্দা রয়েছে। তিন দিকে দেয়াল ঘেরা জমিদার বাড়ির বাম পাশে একটি মন্দির এবং ডান পাশে পাথরের তৈরি কাচারি বাড়ি ছিল। মূল ভবনের পেছনের তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি রান্নাঘর হিসেবে ব্যবহৃত হতো। জমিদার বাড়ির সামনে, অনেক গাছপালা ঘেরা, একটি পুকুর, যেটি জমিদার গিরিশ চন্দ্র সেন স্থানীয় মানুষের জন্য খনন করেছিলেন। বর্তমানে কাশিয়ানী এমএ খালেক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ গিরিশ চন্দ্র সেনের জমিদার বাড়িতে বসবাস করছেন।

গিরিশ চন্দ্র সেন্স হাউস
গোপালগঞ্জশাফায়েত আল-অনিক ·
২ নভেম্বর, ২০২৫
গিরিশ চন্দ্র সেন্স হাউস পরিচিতি
কিভাবে যাবেন
ঢাকার গাবতলী বা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে পলাশ, ইমাদ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন, গ্রীনলাইন, কমফোর্ট, রাজধানী এবং বিআরটিসি বাস চলাচল করে। এই এসি/নন-এসি বাসগুলোর দাম ক্লাস ভেদে 500-900 টাকা। গোপালগঞ্জ পুলিশ লাইন অথবা ঘোনাপাড়া গিয়ে ব্যাটারি চালিত অটোভ্যান, নসিমন বা বাসে করে ভাটিয়াপাড়া এবং সেখান থেকে ১ কিলোমিটার দূরে জমিদার গিরিশ চন্দ্র সেনের বাড়িতে যাওয়া যায়।
আবার ঢাকা থেকে সরাসরি বাসে করে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় এবং সিএনজি নিয়ে গিরিশ চন্দ্র সেনের জমিদার বাড়িতে যেতে পারেন।
কোথায় থাকবেন
গোপালগঞ্জ শহরে অবস্থিত আবাসিক হোটেলগুলোর মধ্যে মধুমতি, হোটেল রানা, পলাশ গেস্ট হাউস, হোটেল শিমুল, হোটেল সোহাগ, হোটেল রিফাত ও হোটেল জিমি ইত্যাদি উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
কাশিয়ানী উপজেলা বা ভাটিয়াপাড়ায় সাধারণ বাঙালি খাবার খাওয়ার ব্যবস্থা আছে। আর গোপালগঞ্জ শহরে রয়েছে বিভিন্ন মানের বাংলা, চাইনিজ খাবারের রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান। গোপালগঞ্জ জেলা শহরের বঙ্গবন্ধু রোডের পাশে লেক ভিউ ক্যাফে, ভূতের বাড়ি, বারবিকিউ টুনাইট এবং এফএনএফ রেস্টুরেন্টের খাবার স্থানীয়ভাবে খুবই জনপ্রিয়।
সম্পর্কিত পোস্ট
বঙ্গবন্ধুর সমাধি
গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র 19 কিলোমিটার দূরে টুঙ্গিপাড়া গ্রামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহ ...
শাফায়েত আল-অনিক
•
৭ ডিসেম্বর, ২০২৫
লাল শাপলার বিল
গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য বিল। মূলত অধিকাংশ বিলই একক ফসলি জমি। এ জমিতে শুধু বোরো মৌসু ...
শাফায়েত আল-অনিক
•
১২ নভেম্বর, ২০২৫
শেখ রাসেল শিশু পার্ক গোপালগঞ্জ
শেখ রাসেল শিশু পার্ক হল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় অবস্থিত একটি পারিবারিক বিনোদন কেন্দ্র। সুন্দর প্রাকৃতিক পরিবেশে মধ ...
শাফায়েত আল-অনিক
•
২৪ অক্টোবর, ২০২৫


