চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম
·

২০ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিচিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1966 সালে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিম-পট্টি মৌজায় প্রতিষ্ঠিত হয়। শহরের কোলাহল ও যান্ত্রিকীকরণ থেকে দূরে সবুজ পাহাড়ে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন শিক্ষার্থীদের জ্ঞানের তীর্থস্থানের পাশাপাশি জীববৈচিত্র্যের সমৃদ্ধ লাইব্রেরি। বাংলাদেশের বৃহত্তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট ভূমির পরিমাণ ১৭৫৪ একর। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 10টি অনুষদের অধীনে 54টি বিভাগে 27839 জনের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকের সংখ্যা ৮৭২ জন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে ঝুলন্ত সেতু, ১২টি আবাসিক হল, সাড়ে তিন লাখ বইয়ের সুবিশাল লাইব্রেরি, মসজিদ, ক্যাফেটেরিয়া, জিমনেসিয়াম, চিকিৎসা কেন্দ্র, শহীদ মিনারসহ বিভিন্ন নান্দনিক স্মৃতিস্তম্ভ ও ভাস্কর্য, তিনটি পৃথক জাদুঘর এবং পাহাড়ি ঝর্ণা। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে রয়েছে দুটি শাটল ট্রেন। প্রায় 10,000 শিক্ষার্থী প্রতিদিন শাটল ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করে।

কিভাবে যাবেন

চট্টগ্রাম সিটি অক্সিজেন জংশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাত্র ১২ কিলোমিটার দূরে। অক্সিজেন জংশন বা শহরের অন্য যেকোনো স্থান থেকে বাস/সিএনজিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। এছাড়া বটতলী রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শাটল ট্রেন প্রতিদিন কয়েকবার বিশ্ববিদ্যালয়ে আসা-যাওয়া করে।

কোথায় থাকবেন

চট্টগ্রাম নগরীর স্টেশন রোড, জিইসি মোড় ও আগ্রাবাদ এলাকায় বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল স্টার পার্ক, হোটেল ডায়মন্ড পার্ক, হোটেল মিসখা, হোটেল হিল টন সিটি, এশিয়ান এসআর হোটেল, হোটেল প্যারামাউন্ট, হোটেল সাফিনা ও হোটেল সিলমন উল্লেখযোগ্য।

খাওয়া দাওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ভাতের ঘর, ঢাকা হোটেল, মৌ শপসহ বেশ কিছু সস্তা খাবারের হোটেল ও রেস্তোরাঁ রয়েছে। চাইলে চট্টগ্রাম শহরে ফিরেও প্রয়োজনীয় খাবার খেতে পারেন।
ফিচার ইমেজঃ ফারহান

সম্পর্কিত পোস্ট

কুমিরা ঘাট, সীতাকুণ্ড

সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন কুমিরা। চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার জন্য এখানে সবচেয়ে পরিচিত কুমিরা-সন্দ্বীপ ফ ...

শাফায়েত আল-অনিক

•

২৪ ডিসেম্বর, ২০২৫

বাশবাড়িয়া সমুদ্র সৈকত

প্রাকৃতিক সব রূপ নিয়ে বসে আছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা। এখানে রয়েছে পাহাড়, লেক, ঝর্ণা, সমুদ্র সৈকত, প্রাচীন স্থাপ ...

শাফায়েত আল-অনিক

•

১৬ নভেম্বর, ২০২৫

গুলিয়াখালী সমুদ্র সৈকত

গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। এই সৈকতটি স্থানীয় মানুষের কাছে 'মুরাদপুর সৈকত' নামে ...

শাফায়েত আল-অনিক

•

২৩ ডিসেম্বর, ২০২৫

logo ColoZai

ColoZai is a trusted travel guide and destination explorer platform in Bangladesh. We are making travel simple, authentic, and accessible for everyone.

Need Help ?

We are Always here for you! Knock us on Whatsapp (10AM - 10PM) or Email us.