বাংলা ভাষার ইতিহাস রক্তাক্ত আত্মত্যাগের ইতিহাস। ১৯৫২ সালে সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউরসহ অনেক শহীদের রক্তের বিনিময়ে এ ভাষা অর্জিত হয়। ভাষা শহীদদের স্মরণে ২০১০ সালে বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় ভাষা আন্দোলন জাদুঘর উদ্বোধন করা হয়।
বাংলা একাডেমিতে স্থাপিত ভাষা জাদুঘরের প্রতিটি কক্ষে ভাষা আন্দোলনের শহীদদের ব্যবহৃত বিভিন্ন জিনিস স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষিত আছে। সংগ্রহের মধ্যে রয়েছে ভাষা শহীদ রফিকের ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ভাষা শহীদ শফিউর রহমানের কোট, রাষ্ট্রভাষা করপরিষদ কর্তৃক মুহাম্মদ আলী জিন্নাহর কাছে পাঠানো স্মারকলিপি, বাংলা ভাষায় ছাপা প্রথম বইয়ের পাতা, ভাষা শহীদ শফিউর রহমানের ব্যবহৃত চ্যাটার ব্যাগ ইত্যাদি। ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনা সম্পর্কিত বিভিন্ন বইয়ের প্রচ্ছদ, তৎকালীন প্রকাশিত সংবাদপত্রের কপি এবং বিভিন্ন ঐতিহাসিক ছবি প্রদর্শনের জন্য সংরক্ষণ করা হয়েছে।



