আদিনাথ মন্দির কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে মাইনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত। সনাতন ধর্মালম্বীদের জন্য এই মন্দিরের আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। হিন্দু দেবতা মহাদেবের নামানুসারে মন্দিরটির নামকরণ করা হয়েছে আদিনাথ। আদিনাথের আরেকটি নাম মহেশ, যেখান থেকে মহেশখালী নামটি এসেছে। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৫.৩ মিটার উচ্চতায় অবস্থিত। বর্তমানে, এই মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে রাখাইন বৌদ্ধ বিহার এবং মসজিদ রয়েছে, যে কারণে অনেকে মন্দিরটিকে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক বলে অভিহিত করেন। প্রতি বছর ফাল্গুন মাসে শিব চতুর্দশী উপলক্ষে ১০/১৫ দিনব্যাপী মেলা বসে এবং হাজার হাজার দর্শনার্থীর সমাগম হয়।

আদিনাথ মন্দির
কক্সবাজারশাফায়েত আল-অনিক ·
৮ নভেম্বর, ২০২৫
আদিনাথ মন্দির পরিচিতি
কিভাবে যাবেন
কক্সবাজার থেকে আপনাকে যেতে হবে কস্তুরী ঘাট বা ৬ নং জেটিতে। কক্সবাজারের যেকোনো স্থান থেকে অটোরিকশা বা সিএনজি নিয়ে ঘাটে যান। কক্সবাজারের কস্তুরী ঘাট বা ৬ নং জেটি থেকে জনপ্রতি ৮০ টাকা ভাড়ায় স্পিডবোটে করে মহেশখালী যেতে স্পীডবোট পাওয়া যায়, মহেশখালী পৌঁছাতে সময় লাগবে ২০-২৫ মিনিট। এছাড়া ইঞ্জিন বোটেও যেতে পারেন। আপনি চাইলে স্পিডবোট বা ইঞ্জিন বোট রিজার্ভ করতে পারেন। মহেশখালী ভ্রমণ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আপনি আমাদের মহেশখালী ভ্রমণ নির্দেশিকা পড়তে পারেন।
কি খাবেন
সম্প্রতি মহেশখালীতে খাবারের জন্য বেশ কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সেখান থেকে আপনার পছন্দের খাবার খেতে পারবেন। তবে খাওয়ার আগে দাম দেখে নিন।
কোথায় থাকবেন
এখানে পর্যটকদের থাকার ব্যবস্থা নেই তাই মহেশখালীতে রাত্রিযাপন খুব একটা নিরাপদ নয়। রাতে কক্সবাজার বা সুবিধাজনক জায়গায় ফিরে যাওয়াই ভালো। কক্সবাজারে থাকা এবং খাওয়ার বিস্তারিত জানার জন্য কক্সবাজার ভ্রমণ নির্দেশিকা পড়ুন।
মহেশখালীর আরও যা দেখবেন
বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর অন্যান্য আকর্ষণের মধ্যে রয়েছে বৌদ্ধ বিহার, রাখাইন পাড়া, স্বর্ণ মন্দির, ঝাউবন ও চরপাড়া সমুদ্র সৈকত, পান বাগান এবং লবণের ক্ষেত্র। এছাড়া এই পাহাড়ি দ্বীপের আশেপাশে ঘুরতে আপনার খারাপ লাগবে না।
সম্পর্কিত পোস্ট
কক্সবাজার সমুদ্র সৈকত
কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। 120 কিলোমিটার দীর্ঘ অবিচ্ ...
শাফায়েত আল-অনিক
•
৯ ডিসেম্বর, ২০২৫
সেন্ট মার্টিন
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। এটি বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত। সেন্ট মার্টিন্স দ্বীপ কক্ ...
শাফায়েত আল-অনিক
•
১২ নভেম্বর, ২০২৫
হিমছড়ি কক্সবাজার
কক্সবাজার গেছেন কিন্তু হিমছড়ি যাননি বা হিমছড়ির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। হিমছড়ি কক্সবাজার থেকে মাত্র ...
শাফায়েত আল-অনিক
•
১৯ নভেম্বর, ২০২৫


